মাইক্রোসফট হ্যাক করে আলোচনায় এই তরুণী

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ২৩:২৯আপডেট : ০১ জুলাই ২০২১, ২৩:২৯

টেক জায়ান্ট মাইক্রোসফটের ভুল সংশোধন করে ২২ লাখ টাকা জিতে নিলেন ভারতীয় অদিতি সিং। মাইক্রোসফটের তৈরি একটি ক্লাউড সিস্টেমের ভুল ধরিয়ে দেন এই তরুণী। এটিই প্রথম নয়, এর আগেও ফেসবুকের ভুল ধরিয়ে মোটা অংকের পুরস্কার পান অদিতি। 

অদিতি সিং একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এটিকে হবিতে পরিণত করেছেন তিনি। জীবনে প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপরই একের পর এক হ্যাক করে দক্ষ হয়ে যান। 

অদিতি মাইক্রোসফটের তৈরি নতুন অ্যাজিউর ক্লাউড সিস্টেমের ত্রুটি শনাক্ত করেন। এরপর মাইক্রোসফটকে তা জানিয়ে দেন। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অদিতির শনাক্ত করা ত্রুটিগুলো পুনরায় চেক করা হয়। ওই সিস্টেমের অরক্ষিত ভার্সন কেউ ডাউনলোড করেছে কী না দেখতে সঙ্গে সঙ্গে ত্রুটি শুধরে নেয়নি মাইক্রোসফট। যদিও পরবর্তীতে সংশোধন কের প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে অদিতি বলেন, মাইক্রোসফট ও ফেসবুকের রিমোট কোড এক্সিকিউশন (আরসিএ) বাগ বা সমস্যা ছিল। এ ধরনের ত্রুটিতে হ্যাকাররা সহজেই কোনো প্রতিষ্ঠানের নিজস্ব অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে পড়তে পারে। আর এতেই প্রতিষ্ঠানের সব তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।

অন্যদিকে টিকটক, মজিলার মতো এইচপি-র মতো প্রায় ৪০টি প্রতিষ্ঠানের ত্রুটি বের করেন তিনি। এমন কাজের স্বীকৃতি হিসেবে হাভার্ডসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে প্রশংসাপত্র পান এই ভারতীয় তরুণী।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম