মহারাষ্ট্রে স্পিকারকে গালি দিয়ে বরখাস্ত বিজেপির ১২ বিধায়ক

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৭:৩৬আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:৩৬

মহারাষ্ট্র বিধানসভার গ্রীষ্মকালীণ অধিবেশন বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের স্পিকারকে গালাগালি করে এক বছরের জন্য বরখাস্ত হয়েছেন বিজেপির ১২ জন বিধায়ক। রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবেন্দ্র ফাড়নবিস দাবি করেছেন, এগুলো মিথ্যা অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অধিবেশনে ওবিসি ইস্যুতে বিরোধী দল উত্তেজনা তৈরি করে। স্পিকার-ইন-চেয়ার (ভারপ্রাপ্ত) ভাস্কর যাদব তাদের কথা বলার মতো পর্যান্ত সময় দিচ্ছেন না বলে বিরোধীরা অভিযোগ করেন। অধিবেশন স্থগিত হওয়ার পর উত্তেজনার পারদ আরও চরমে ওঠে।

ভাস্কর যাদব বলেন, বিরোধী দলের নেতারা আমার কেবিনে আসে এবং অসংসদীয় ভাষায় আমাকে গালাগালি করে। এসময় দেবেন্দ্র ফাড়নাবিস ও সিনিয়র নেতা চন্দ্রকান্ত পাতিল উপস্থিত ছিলেন। কয়েকজন নেতা আমাকে টানাহেঁচড়া করেন।

তবে বিরোধী দল বিজেপির নেতাদের অভিযোগ, যারা স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি তাদের অপমান করেন।

ঘটনাটি তদন্তের জন্য স্পিকার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রীকে বলেন। পরে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিজেপির ১২ জন বিধায়ককে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। এই নেতারা হলেন, সঞ্জয় কুতে, আশিষ শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটকালকার, পরাগ আলাভনি, হারিশ পিম্পাল, রাম সাতপুতে, বিজয় কুমার রাওয়াল, যোগেশ সাগর, নারায়ণ কুচে, কিরতিকুমার বাংদিয়া।

দেবেন্দ্র ফাড়নবিস বলেন, এসব মিথ্যা অভিযোগ। গল্প বানানো হয়েছে। বিজেপির কেউ তাকে অপমান করেননি। ওবিসি সংরক্ষণের জন্য আমরা ১২ জনের বিধায়ককে বিসর্জন দিতেও প্রস্তুত আছি।

সাবেক স্পিকার নানা পাতোল পদত্যাগ করায় নতুন স্পিকার নির্বাচন করতে হবে। বিজেপি চায় তাদের প্রার্থী স্পিকার হন। কিন্তু ক্ষমতাসীন মহারাষ্ট্র বিকাশ আঘাদির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। শিব সেনা, এনসিপি ২০১৯ সালে জোট সরকার গঠনের সময় ক্ষমতার বণ্টন হিসেবে স্পিকারের পদ দেওয়অ হয়েছিল কংগ্রেসকে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম