৪০ পয়সা বেশি নেওয়ায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ২০:৩৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:৫০

৪০ পয়সা বিল বেশি রাখায় তুলকালাম কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। হোটেল মালিক তার কাছ থেকে অতিরিক্ত ৪০ পয়সা বেশি রাখায় মামলা করে দিয়েছেন তিনি। শেষমেশ বিচার গড়ায় আদালতে। এমনই ঘটনা ভারতের বেঙ্গালুরু রাজ্যের কর্ণাটকে।

নরসিমা মাথরে নামের এক ব্যক্তির বিল আসে ভারতীয় মুদ্রায় ২৬৪ রুপি ৬০ পয়সা। কিন্তু হোটেলের ম্যানেজার তাকে বিল দেখান ২৬৫ রুপি। জানতে চাইলে কারণ দেখাতে পারেনি। আর এতেই রেগে ভোক্তা অধিকার আইনে বেঙ্গালুরুর ‘রুরাল অ্যান্ড আরবান ফার্স্ট অ্যাডিশনাল ডিসট্রিক্ট কনজুমার ডিসপুট রেডরেসাল কমিশন’-এ মামলা করে দেন নরসিমা।

ভুক্তভোগী নরসিমা পেশায় একজন আইনজীবী। তিনি বলেন, হোটেল মালিক ৪০ পয়সা অতিরিক্তি কেন নিয়েছে তার যথাযথ কারণ দেখাতে পারেনি আমাকে। এভাবে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে তারা। আর হোটেলটি জন প্রতি ৪০-৫০ পয়সা অতিরিক্ত নিয়ে প্রতরণা করে আসছে’। 

তার অভিযোগ আমলেও নিয়েছেন আদালত। আগামী ২০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নরসিমা আদালতে বলেন, যদি প্রতিদিন গড়ে ১০ হাজার গ্রাহক একটি বড় দোকানে যান, তবে মাসে তিন লাখ গ্রাহক আসবেন। এমনকি যদি তিন লাখ লোক ৫০-৫০ পয়সা রেখে যায় তবে বিপুল অর্থ শুধু এভাবেই উপার্জন হবে।

তবে হোটেল কর্তৃপক্ষ বলছে, ক্রেতার কাছ থেকে ৪০ পয়সা বেশি রাখা কোন অসৎ উদ্দেশ্য ছিল না তাদের। আগামী ২০ আগস্ট মামলার শুনানির জন্য অপেক্ষা করতে হবে তাদের।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম