গোবর দিয়ে বানানো রঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ২১:০১আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৫৮
image

নিজেকে গরুর গোবর দিয়ে বানানো একটি রঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গদকড়ি। তরুণ উদ্যোক্তাদের এই রঙ উৎপাদনে উৎসাহিত করতে এর প্রচার ও প্রসারে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার খাঁটি প্রাকৃতিক পেইন্ট নামের একটি কারখানার উদ্বোধনী সভায় এসব কথা জানান ভারতীয় মন্ত্রী।

গরুর গোবর দিয়ে ভারতে প্রথমবারের মতো রঙ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে খাঁটি প্রাকৃতিক পেইন্ট। জয়পুরে এই কারখানাটি থেকে উৎপাদন শুরু হচ্ছে। এর প্রশংসা করে নিতীন গদকড়ি বলেন, এই প্রযুক্তির উদ্ভাবন ভারতের প্রান্তিক এবং কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করায় ভূমিকা রাখবে।

মঙ্গলবার নিজের বাড়িতে ব্যবহারের জন্য এক হাজার লিটার রঙের অর্ডার দিয়েছেন ভারতীয় মন্ত্রী নিতীন গদকড়ি। তিনি জানান, এই রঙ মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত নিজের বাড়িতে ব্যবহার করবেন।

বর্তমানে কারখানাটিতে প্রতিদিন পাঁচশ’ লিটার রঙ উৎপাদন করা হচ্ছে। তবে এটি এক হাজার লিটার পর্যন্ত বাড়ানো হতে পারে।

প্রতিষ্ঠানটি বলছে, রঙের মান নিশ্চিত করতে কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ মান নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম