কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ

কলকাতা প্রতিনিধি 
০৬ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০৯
image

করোনাভাইরাসের মহামারি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে। তবে এখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। এই আশঙ্কার মধ্যে স্বস্তির খবর হলো পশ্চিমবঙ্গে শনাক্তের হার কমতে শুরু করেছে। বাড়তে শুরু করেছে সুস্থতার হার।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৯৬২ জন। মাস দুয়েক আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৯২ জনের শরীরে মারণ ভাইরাসের হদিস মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৫৫। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৩৫ ও ৪৯ জন।

তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ৯২ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭ হাজার ২৪১ জন। একদিনে ভাইরাসের বলি ১৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৮৩৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬২০ জন। এ নিয়ে মোট ১৪ লক্ষ ৭২ হাজার ১৩২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৬৭ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১৭ হাজার ২৭৫ জন।

করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ২৭৯ জনের। সংক্রমণ ঠেকাতে তরান্বিত করা হয়েছে টিকাকরণের গতিও। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ৬ জুলাই পর্যন্ত প্রায় ৩ লক্ষ রাজ্যবাসী কোভিড ভ্যাকসিন পেয়েছেন। 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম