পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২১, ০৭:৪৪আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৭:৪৪

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই জন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। অমৃতসরের চেচা গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিল।

মঙ্গলবার পাঞ্জাব পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ মে গ্রেফতার হওয়া রণভীর সিং-এর কাছ থেকে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন এবং বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কিত বেশ কিছু গোপন নথি পাওয়া গেছে।

পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই-এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েকশ’ নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। দাফতরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার। গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদকপাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে বলে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম