ভারতে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ২৩ হাজার কোটি রুপির প্যাকেজ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ০১:২৭আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:২৭

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে ২৩ হাজার ১২৩ কোটি রুপির বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পর প্রথম বৈঠক ছিল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আয়োজিত এই বৈঠকে অতিমারি পরিস্থিতি মোকাবিলার উদ্দেশে এই আপৎকালীন বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বরাদ্দ অর্থের মধ্যে ১৫ হাজার কোটি রুপি সরাসরি কেন্দ্র খরচ করবে। আট হাজার কোটি রুপি রাজ্যগুলোর মধ্যে বণ্টন করা হবে। আগামী ৯ মাসের মধ্যে এই কর্মসূচি কার্যকর করা হবে।

বুধবার হর্ষ বর্ধনকে সরিয়ে গুজরাটের বিজেপি নেতা মনসুখ মাণ্ডব্যকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন মোদি। বৃহস্পতিবারের বৈঠকের পর মনসুখ বলেন, ‘এই অর্থ থেকে ৭৩৬টি জেলায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শিশু চিকিৎসা বিভাগ গড়ে তোলা হবে। ব্যবস্থা হবে ২০ হাজার আইসিইউ শয্যার। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত রাখা হবে।’

করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাই পরিস্থিতি মোকাবিলায় এমন পদক্ষেপ।

গত বছর মে মাসে করোনা পরিস্থিতি মোকাবিলায় ২০ লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আর্থিক অনুদানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘গরিব কল্যাণ যোজনা।’

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত মাসে জানান, এ পর্যন্ত গরিব পরিবারগুলোকে খাবার দিতে দুই লাখ ২৭ হাজার ৮৪১ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র। পাশাপাশি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি এবং পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহের জন্য পৃথকভাবে এক লাখ ৪৭ হাজার ৫৫৫ কোটি রুপি বরাদ্দের কথা জানান তিনি। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম