ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, সরকারের সতর্কবার্তা

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ০০:৫৮আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:৫৮

ভারতে এখনও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শেষ হয়নি জানিয়ে সতর্ক করেছেন সরকারের শীর্ষ উপদেষ্টা। দেশজুড়ে সংক্রমণ কমে আসায় ধারণা করা হচ্ছিল দ্বিতীয় ঢেউয়ের অবসান হতে চলছে। শুক্রবার এমন ভাবনায় জল ঢেলে দিলেন দেশটির সরকারের নীতি নির্ধারকরা।

ভারতে সপ্তাহ খানেক ধরে কমছে করোনাভাইরাসের সংক্রমণ। কিছুদিন আগেই তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। তবে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় অনেকেই ভাবছেন ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শেষের পথে। তবে সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলছে এমন চিন্তা করার সময় এখনও আসেনি।  

দেশটির কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি। বিপদ আমাদের সঙ্গেই রয়েছে। দ্বিতীয় ঢেউ শেষ করতে হলে আমাদের সবাইকে বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে’।

কয়েকদিন ধরে পর্যটন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। মানালির সড়কেও ভিড় বেড়েছে অনেকের। স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা শুরু করেছে। সাধারণ মানুষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেন ভি কে পাল। পরিস্থিতি এমন চলতে থাকলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও করছেন তিনি।

সরকারের তথ্যমতে, বৃহস্পতিবার ভারতের ৬৬টি জেলায় ১০ শতাংশের উপরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র এবং কেরালাতে আক্রান্তের হার বেশি। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপও অন্য দেশের তুলনায় অনেকে বেশি। তাই সবাই মাস্ক পড়ে চলাফেরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭ হাজারের বেশি মানুষ।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম