কান্দাহার কনস্যুলেট থেকে কর্মীদের ফিরিয়ে আনলো ভারত

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ১৬:২৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:২৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার থেকে নিজেদের কনস্যুলেট কর্মীদের ফিরিয়ে এনেছে ভারত। দেশটিতে তালেভানের আধিপত্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রবিবার এই পদক্ষেপ নেয় ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র অরিন্দম বাগচী এক বিবৃতিতে বলেন, কান্দাহার শহরের কাছে তুমুল সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। কান্দাহারে ভারতীয় কনস্যুলেট সাময়িকভাবে স্থানীয় কর্মীদের দ্বারা পরিচালিত হবে।

শুক্রবার তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণের দাবির কথা জানায়। ২০ বছর যুদ্ধের পর মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহারের পর সশস্ত্র গোষ্ঠীটি আফগানবাহিনীর বিরুদ্ধে হামলা চোরদার করেছে। তবে আফগান সরকার তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতির আঞ্চলিক নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলবে।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান