রক্ষীদের মরিচ গুড়া ছিটিয়ে পালিয়েছে ৭ কারাবন্দি

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ০৪:৫৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৪:৫৬
image

কারারক্ষীদের উপর হামলা চালিয়ে অন্তত পাঁচ জনকে আহত করে ভারতের একটি কারাগার থেকে পালিয়ে গেছে সাত বন্দি। রবিবার ভারতের অরুণাচল রাজ্যের পূর্বাঞ্চলীয় সিয়াং জেলার কারাগার থেকে পালিয়ে যায় বিচারাধীন থাকা ওই বন্দিরা। পালানোর আগে এসব বন্দি নিজেদের সেলে মরিচের গুড়া ও লবণ জড়ো করে। আর সেগুলো ব্যবহার করে পালিয়ে যায় তারা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বন্দিরা পালিয়ে যায়। রাতের খাবারের জন্য বন্দিদের ঘরের দরজা খোলার পর এক ঘরে থাকা ওই সাত বন্দি রক্ষীদের উপর হামলা চালায়।

এই ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ রক্ষী। এর মধ্যে এক জনের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে তাকে কারাগারের তালা দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক সুকু আপা জানিয়েছেন বন্দিরা ওই রক্ষীর মোবাইলও নিয়ে গেছে।

পালিয়ে যাওয়া সাত বন্দিকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি রিজার্ভ ব্যাটেলিয়নও এই অভিযানে যোগ দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য থেকে বের হওয়ার সম্ভাব্য সব রাস্তা। কর্মকর্তারা বলেছেন, ‘আমরা শিগগিরই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।’

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক