এবার মোদির মাঠে ‘খেলবেন’ মমতা

কলকাতা প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ২১:৫৩আপডেট : ১৮ জুলাই ২০২১, ২২:৩০

এবার মোদির মাঠে খেলবেন মমতা! এ যেনও সিংহের গুহায় ঢুকে গর্জন। ২০২১ সালের বিধানসভা ভোটে বারবার পশ্চিমবঙ্গে এসে ভোট প্রচার করে গিয়েছেন মোদি-শাহরা। এবার তারই পাল্টা মোদি-শাহের হোমগ্রাউন্ডে একুশের জুলাইয়ের মঞ্চ ব্যবহার করে বিজেপিবিরোধী প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই গুজরাটের ৩২টি জেলায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের ভাষণ প্রচার করা হবে।

লক্ষ্য ২০২৪। খোদ গুজরাটের মাটি থেকেই মমতার মোদিবিরোধী প্রচার শুরু হতে চলেছে। তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল। এই বিপুল জনসমর্থনকে ভিত্তি করেই জাতীয় স্তরে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করতে মরিয়া দলটি। আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে একুশে জুলাই। এই মঞ্চকে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে চেষ্টা করছে রাজ্যের শাসক দল। শুধু গুজরাট নয়,  খোদ দিল্লিতেও চলবে মমতার ভাষণ। উত্তর প্রদেশের একাধিক জেলাতেও মমতার ভাষণ শোনানো হবে। ২১-এর ভাষণ শোনা যাবে তামিলনাড়ু, পাঞ্জাব ও ঝাড়খণ্ডেও। ত্রিপুরা ও আসামেও মমতার বক্তব্য শোনানো হবে বলে জানা গেছে। বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে শুরু হয়েছে এই অনুষ্ঠানের প্রস্তুতি। পরিকল্পনা নেওয়া হয়েছে, রাজধানী দিল্লির কোনও একটি স্থানে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। সেখানে বসেই নেত্রীর বক্তৃতা শুনবেন তৃণমূল এমপিরা।

তৃণমূল সূত্রের খবর, গুজরাটের ৩২টি জেলায় মোট ৫০টি জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতার ভাষণ শোনানো হবে। এর পাশাপাশি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশের একাধিক জেলাতেও জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে অন্তত ৬-৭টি রাজ্য যে মমতার ২১ জুলাইয়ের ভাষণ শুনতে চলেছে তা বলাই যায়। গুজরাটে মমতার ভাষণ সম্প্রচার উপলক্ষে ইতোমধ্যে গুজরাটি ভাষায় প্রচার শুরু করেছে তৃণমূল। শনিবার একটি গুজরাটি পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। ইতোমধ্যে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে মমতাকে ‘আম্মা’ সম্বোধন করে দেয়াল লিখন শুরু হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গেছে, যদিও সর্বশেষ ভোটে তৃণমূলের বিপুল জয় হয়েছে। তবে করোনা আবহে প্রশাসনের ভাবমূর্তি বজায় রাখতে ২১ জুলাই সেভাবে পালন করা যাবে না। এ অবস্থায় দল সিদ্ধান্ত নিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হবে ২১ জুলাইকে। জায়ান্ট স্ক্রিনে সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটের সাহায্যে তৃণমূল সমর্থকদের কাছে পৌঁছে যাবে দলনেত্রীর কণ্ঠ। একই সময় তা প্রচারিত হবে কোচবিহার থেকে কাকদ্বীপে।

তৃণমূল ভবন সূত্রে খবর, দলের শহীদ দিবসে বেলা সাড়ে ১১টায় একুশে স্মারকে মাল্যদান করবেন শীর্ষ নেতারা। বেলা ১২টায় বুথে বুথে তোলা হবে দলীয় পতাকা। বেলা ১টায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভাষণ দেবেন স্থানীয় বিধায়করা। তাদের ভাষণ দিয়েই শুরু হবে একুশে জুলাই উদযাপন। এরপর দুপুর ২টায় ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়েছে, দলের সবকটি সোশ্যাল মাধ্যম, যেমন- ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রচারিত হবে। এছাড়া বিধায়ক, সংসদ সদস্যদের ফেসবুক প্রোফাইল থেকেও সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।

রাজনৈতিক মহলের মতে, একুশের মঞ্চকে ব্যবহার করে মোদির রাজ্যে পৌঁছে যাওয়া আদতে মমতার মাস্টার স্ট্রোক। নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে যে বিজেপি বিরোধিতার যথেষ্ট পরিসর রয়েছে, এই সভা থেকে সেটাই প্রমাণ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মোদির বিরোধিতায় মমতাই যে এই মুহূর্তে মুখ, তাও প্রকাশ্যে চলে আসবে। ফলে পরবর্তী লোকসভা নির্বাচনে মোদি-মমতা দ্বৈরথ আরও জমজমাট হওয়ার সম্ভাবনা থাকছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম