সেলফির জন্য ১০০ রুপি দাবি বিজেপি মন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২১, ১১:৩০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১১:৩০

ভারতের মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী উষা ঠাকুর সমর্থকদের সেলফি তোলার ঢেউ থামাতে একটি উপায় বের করেছেন। আর এতে যে শুধু সমর্থকদের মধুর যন্ত্রণা কমবে তা নয়, দলের তহবিলও ভরবে।

উষা ঠাকুর ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে যারা সেলফি তুলতে চান তাদেরকে অবশ্যই দলের স্থানীয় শাখায় ১০০ রুপি জমা দিতে হবে। যা সাংগঠনিক কাজে ব্যয় হবে।

তিনি বলেন, ‘বন্ধুরা, আপনারা সবাই জানেন, সেলফি তোলা অনেক সময়ের অপচয়। অনেক ময় আমাদের কয়েক ঘণ্টাও চলে যায়। তাই সাংগঠনিক জায়গা থেকে আমরা আলোচনা করেছি যারা সেলফি তুলতে চান তাদেরকে দলের স্থানীয় শাখার কোষাধ্যক্ষের কাছে ১০০ রুপি জমা দিতে হবে। যাতে ওই অর্থ দলের সাংগঠনিক কাজে ব্যয় করা যায়।’

উষা ঠাকুর আরও বলেন, “ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে আমরা মনে করি দেবী লক্ষী সেগুলোতে থাকেন। ফলে প্রভু বিষ্ণু ছাড়া আর কে পাপমুক্ত আছেন, অধিকার কাছে ফুল গ্রহণে। তাই আমি ফুল গ্রহণ করি না। মাননীয় প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বলেছেন, ‘ফুলের তোড়া নয়, বই। আমরা যদি বই সংগ্রহ করতে পারি, তাহলে দলের কার্যালয়ে একটি লাইব্রেরি গড়ে তুলতে পারব এবং সেগুলো দান করা যাবে’।”

আম্বেদকার নগর-মহোউ সংসদীয় আসন থেকে নির্বাচিত এই বিজেপি নেতা সম্প্রতি আলোচনায় এসেছিলেন। তিনি বলেছিলেন, দুই ডোজ টিকা নেওয়ার পর সব নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে ৫০০ রুপি করে দান করা। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম