বয়ফ্রেন্ডের মুখে অ্যাসিড ছুড়ল প্রেমিকা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ২৩:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২৩:১০

বয়ফ্রেন্ডের মুখে অ্যাসিড ছুড়ল প্রেমিকা এতদিন যে অপরাধে অভ্যস্ত ছিল পুরুষরা, এবার সেই খাতায় নাম লেখাল মেয়েরাও। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এবার অ্যাসিড ছুড়ে বয়ফ্রেন্ডের মুখ পুড়িয়ে দিল প্রেমিকা। এই ঘটনায় স্তম্ভিত পুলিশ-প্রতিবেশি সবাই।
১৯ বছরের আফরিন ও ২১ বছরের সুরজ কুমার। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিজনর শহরের একটি কলেজে একসঙ্গে পড়াশুনা করতেন দুজন। গত দেড় বছরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে করবেন বলে ঠিক করলেও গোল বাধে পরিবারের আপত্তিতে। দুজন ভিন্ন ধর্মের হওয়ায়, বাবা-মাকে বোঝাতে ব্যর্থ হন সুরজ। বাধ্য হয়ে তিনি সম্পর্ক ছেদ করেন আফরিনের সঙ্গে।
গত রবিবার সাবেক বয়ফ্রেন্ড সুরজকে নিজের বার্থডে পার্টিতে বাড়িতে আমন্ত্রণ জানান আফরিন। কুমার যেতে রাজি হন। তিনি ঘূর্ণাক্ষরেও টের পাননি আফরিনের মতলব।
সুরজ কুমারের ভাষায়, 'আমি পার্টিতে যাই, ডিনার করি। এরপর যখন বাড়ি ফিরে আসছি, তখন আমার মোবাইলে ফোন করে ফিরতে বলে আফরিন। আমার তখনও কোনও সন্দেহ হয়নি। আমি যখন তার বাড়ি ফিরে যাই, তখনই আমার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে আফরিন। বন্ধু অর্জুন আমাকে নিয়ে হাসপাতালে ছোটে।'
মুখের ২০ শতাংশ পুড়ে গেছে সুরজের। তবে ডাক্তাররা বলছেন, বিপদ কেটে গেছে।

হাসপাতালের বিছানায় শুয়ে সুরজ বলেন, 'আমি হিন্দু, আফরিন মুসলিম। দুজনের ধর্মবিশ্বাস আলাদা হওয়ায় আমরা বিয়ে করতে পারিনি। আমি ওকে বলেছিলাম, আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে।’

এ ঘটনায় আফরিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ অনুযায়ী এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম