বরকে নিয়ে বিয়ের ঘোড়ার চম্পট (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৯:০২
video

উত্তর ভারতে বরযাত্রায় নাচ ও আতশবাজি ছাড়া বিয়ে অপূর্ণ থেকে যায়। তবে সম্প্রতি রাজস্তানে এমন একটি উদযাপনের আনন্দ মাঠে মারা গেছে যখন আতশবাজির শব্দে চমকে যাওয়া বিয়ের ঘোড়া বরকে দৌড় দেয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ক্যামেরায় ধারণ করা ভিডিওটি আজমির জেলার নাসিরাবাদ শহরে রামপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বরযাত্রীরা যাত্রা শুরুর প্রস্তুতি নিতে রীতি হিসেবে ঘোড়াকে খাওয়াচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি ঘোড়ার খুব কাছে একটি আতশবাজি ফোটান। এতে ওই প্রাণীটি ভয় পেয়ে যায়।

অকস্মাৎ ঘোড়াটি দৌড় দেয়। তখন পিঠে সওয়ার ছিলেন বর।

ভিডিওতে দেখা গেছে, ঘোড়ার মালিক পিছনে ছুটছেন লাগাম ধরতে। তবে প্রাণীটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘোড়াটি বরকে নিয়ে প্রায় চার কিলোমিটার দৌড়ানোর পর অবশেষে বরের পরিবার এটিকে ধরতে সক্ষম হন। তখন বরকে ঘোড়া থেকে নামানো হয়।

ভাগ্যবশত বর ও ঘোড়ার কোনও ক্ষতি হয়নি। কিছু সময় পর জয়পুরের উদ্দেশে ঘোড়ায় চড়েই বরযাত্রা শুরু করেন বর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম