সাড়ে পাঁচ দশক পর হলদিবাড়ি থেকে ট্রেন গেলো চিলাহাটি

কলকাতা প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ২০:৩২আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:৩২

সাড়ে পাঁচ দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হলো আরও একটি নতুন রেলপথ। রবিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার হলদিবাড়ি থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত গেল পণ্যবাহী ট্রেন।

এদিন সকালে পাথর বোঝাই ৪০টি বগি নিয়ে এনজেপি, জলপাইগুড়ি, হলদিবাড়ি স্টেশন হয়ে ভারতের পণ্যবোঝাই ট্রেন গিয়ে পৌঁছায় নীলফামারীর চিলাহাটি স্টেশনে।

অনেক আগেই এই রেলপথ চালু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা থমকে ছিল। অবশেষে এদিন ট্রেন চললো হলদিবাড়ি-চিলাহাটি রুটে।

১৯৬৫ সালে হলদিবাড়ি-চিলাহাটির এই রেলপথ বন্ধ হয়ে গিয়েছিল। ৫৬ বছর পর ২০২০ সালের ডিসেম্বর মাসে পুনরায় এই পথে রেল যোগাযোগের সূচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেবার রেলপথের সূচনা হলেও করোনার কারণে পরিষেবা শুরু হয়েও বন্ধ হয়ে যায়। এই রেলপথ হাসিনা-মোদি কর্তৃক উদ্বোধনের পর কথা ছিল ২০২০ সালের ১৯ ডিসেম্বর থেকে রেল চলাচল শুরু হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং চিলাহাটিতে যথাযথ পরিকাঠামো তৈরি না হওয়ায় সেটি যথাসময়ে শুরু হয়নি।

১ আগস্ট পণ্য নিয়ে ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি পৌঁছাবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। টানা বৃষ্টির জেরে রেলপথে সমস্যা হতে পারে, এমন আশঙ্কা ছিল। কিন্তু অবশেষে রবিবার বিকাল ৫টার আগে পাথর ও গম বোঝাই ৪০টি বগি নিরাপদেই পৌঁছায় সেখানে। যদিও ৫২টি বগি যাওয়ার কথা ছিল। তবে এই রেলপথ চালু হওয়ায় এবার অক্সিজেন এক্সপ্রেসও যেতে পারে, এই আশা উজ্জ্বল হচ্ছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ থেকে হলদিবাড়িতে পৌঁছায় একটি পণ্যবাহী ট্রেন। সেই ট্রেনকে স্বাগত জানাতে হলদিবাড়ি স্টেশনে হাজারো মানুষের ঢল নামে। আন্তর্জাতিক এই রেলপথ ধরে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হওয়ায় খুশি উভয় দেশের বাসিন্দারা। এবার যাত্রীবাহী ট্রেন কবে যাতায়াত শুরু করবে, সেই অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

/এমপি/

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম