রাজনীতি ছাড়লেও এমপি পদ রাখবেন ভারতের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ০৪:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৪:৩৩
image

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদ হারিয়ে রাজনীতি ও পার্লামেন্টের আসন ছাড়ার ঘোষণা দিয়ে তা থেকে সরে এসেছেন বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গের এই এমপি জানিয়েছেন রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন তিনি। আসানসোল আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন বলিউডের গায়ক থেকে রাজনীতিতে আসা বাবুল। সোমবার বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের পর পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব হারান বিজেপির এমপি বাবুল সুপ্রিয়। গত শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্টাটাস দিয়ে রাজনীতি ও এমপি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

ওই সময় ফেসবুক পোস্টে বাবুল লেখেন, ‘আমি যাচ্ছি... বিদায়...আপনি সামাজিক কাজ করতে চাইলে, রাজনীতিতে না থেকেও করতে পারবেন।’ কয়েকজন রাজনৈতিক বিরোধী বাবুলের এই ঘোষণার সমালোচনা করেন। যেমন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বাবুলের এই ঘোষণা ‘নাটক।’

দুই দিনের মাথায় নিজের অবস্থান বদলে ফেলেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘এমপি হিসেবে কাজ চালিয়ে যাবো কিন্তু রাজনীতি ছাড়ছি। সাংবিধানিক পদ ব্যবহার করা চালিয়ে যাবো। রাজনীতিতে সক্রিয় না থেকে আমি সাংবিধানিক দায়িত্ব পালন করবো।’ তিনি বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। বাংলো ছেড়ে দিচ্ছি আর কলকাতা কিংবা মুম্বাইয়ে চলে যাবো।’

ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় স্বীকার করেন গত মাসে মন্ত্রিসভায় রদবদলে অবস্থান হারানোর কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই বছরের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে প্রার্থী হন বাবুল সুপ্রিয়। কিন্তু প্রায় ৫০ হাজার ভোটে হেরে যান তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের