ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গাড়িচাপায় হত্যার চেষ্টা, গ্রেফতার ৩

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১৭:০১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭:০১

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে গাড়িচাপায় হত্যা চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শ্যামপ্রাসাদ লেনে সরকারি বাসভবনের কাছে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। এ সময় তার নিরাপত্তা কর্ডন ভেদ করে তিন ব্যক্তি গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের চিৎকারে লাফিয়ে ফুটপাতে উঠে নিজেকে রক্ষা করেন বিপ্লব দেব।

আগরতলা পুলিশ জানায়, বেপরোয়াভাবে গাড়িটিকে এগিয়ে আসতে দেখে চিৎকার করে ওঠেন দেহরক্ষী। তাতেই লাফিয়ে রাস্তার ফুটপাতে উঠে যান বিপ্লব। তার গা ঘেঁষে চলে যায় গাড়িটি।

ঘটনার পর রাতেই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তাতেই টিআর ০১ এটি ০৩৫৬ নম্বর প্লেট বসানো গাড়িটির হদিশ মেলে। শনাক্ত করা হয় গৈরিক সাহা, আমন সাহা এবং শুভম সাহা নামের তিন অভিযুক্তকে। ঘটনার সময় গৈরিকই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে ২৭৯, ৩০৭, ৩৩২, ৪২৭ এবং ৩৫৩ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে আগরতলা পুলিশ। শুক্রবার ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছ।  

গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে শুক্রবার আদালতে হাজির করার পর ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম