মাদক কিনতে ৪০ হাজারে ছেলেকে বিক্রি করলেন বাবা

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২১, ২০:১৪আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:১৪

মাদকের নেশায় নিজের একরত্তি ছেলেকেও বেচে দিলেন বাবা। ৪০ হাজার রুপিতে নিজের আড়াই বছরের ছেলেকে এক নারীর কাছে বিক্রি করে দেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের আসামে। এরইমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত আমিনুল ইসলাম গুয়াহাটি থেকে পূর্বে ৮০ কিলোমিটার দূরে মরিগাঁওয়ের লহরিঘাট গ্রামের বাসিন্দা। তার স্ত্রী রুকমিনা বেগম খানায় অভিযোগ করে জানিয়েছেন, সাজিদা বেগম নামে এক নারীর কাছে ছেলেকে বেচে দিয়েছেন তার স্বামী। ওই অভিযোগের ভিত্তিতেই সাজিদা ও আমিনুলকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশকে রুকমিনা জানান, স্বামী মাদক চক্রের সঙ্গে জড়িত, এ কথা জানতে পারার পর তার সঙ্গে আমিনুলের ঝাগড়াও হয়েছিল। তারপরই ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন তিনি। কয়েক দিন আগেই সেই বাড়িতে হাজির হয়ে ছেলেকে নিয়ে যেতে চান আমিনুল। জানান, ছেলের আধার কার্ড তৈরির ব্যবস্থা করেছেন তিনি। দুই-তিন দিন কেটে গেলেও আমিনুল ছেলেকে ফিরিয়ে না-দেওয়ায় সন্দেহ জাগে রুকমিনার।

তার পরই তিনি জানতে পারেন, ছেলেকে বেচে দিয়েছে তার স্বামী। তারপর গত ৫ অগস্ট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, মায়ের অভিযোগের ভিত্তিতে সাজিদা বেগমের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক