সেপ্টেম্বরে নিউইর্য়কে মিলিত হচ্ছেন ৩৫ দেশের মতুয়ারা

কলকাতা প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ২৩:২৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ২৩:২৯

দেশের মঞ্চ ছেড়ে এবার আন্তর্জাতিক মঞ্চে মতুয়ারা। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব মতুয়া সম্মেলন। বাংলাদেশ-ভারত ছাড়াও ৩৫টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। শ্রীশ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো মতুয়াদের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অর্গানাইজেশনের সভাপতি সুশীল সিনাহা নিউইর্য়ক থেকে টেলিফোনে বলেন, ‘বিশ্বব্যাপী মতুয়া আর্দশ ছড়িয়ে দিতে গত বছরই আমরা ভারতের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং বাংলাদেশের শ্রীশ্রী হরিগুরুচাঁদ মিশনের পৃষ্ঠপোষকতায় ভার্চুয়াল সম্মেলনের মধ্য দিয়ে শ্রীশ্রী হরিগুরুচাঁদ গ্লোবাল অর্গানাইজেশন তৈরি করি। বিশ্বের ৩৫টি দেশে বসবাসরত মতুয়ারা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করতেই আমরা নিউ ইয়র্কে এই সম্মেলনের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য বিশ্বের প্রতিটি মতুয়াকে একটি ছাতার তলায় নিয়ে আসা।’

এই সম্মেলনের অন্যতম উদ্যোক্তা সুমিতা বিশ্বাস, পরিজাত দাস এবং ইস্মিতা হিরা দত্ত বলেন, দুই দিনের এই সম্মেলন একটি মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশা করি। এই সম্মেলনে করোনাবিধি মেনেই ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই সম্মেলন মতুয়া আর্দশ প্রচারে নতুন দিক নির্দেশনা দেবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের ওঁরাকান্দির ঠাকুরবাড়ি থেকে হরিগুরুচাঁদ মিশনের সভাপতি পদ্মনাভ ঠাকুর, সুর্বণা ঠাকুর, সম্পত ঠাকুর, শিশির কুমার বড়াল, মিন্টু বিশ্বাস, তিতাস বিশ্বাসসহ একাধিক প্রতিনিধি অংশ নেবেন। ভারতের ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে মতুয়া মহাসংঘের দুই সংঘাধিপতি ভারতের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুর, সোমা ঠাকুর, মহিতোষ বৈদ্য, ডা. সুখেন্দু নাথ গাইন, তন্ময় বিশ্বাস অংশ নেবেন।

মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, ‘এই সম্মেলন নিয়ে বিশ্বজুড়ে মতুয়ারা খুবই আপ্লুত। এই প্রথম তাদের বিশ্ব সম্মেলন হতে চলেছে আমেরিকার মতো উন্নত দেশে। নিউ ইয়র্ক শহরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বসবাস করেন। সেখানে আমরা আমাদের আর্দশ এবং দর্শনকে তুলে ধরতে পারবো। এটা একটা বড় পাওয়া।’

এই সম্মেলনের সফলতা কামনা করে বার্তা দিয়েছেন হরিগুরুচাঁদ মিশনের সভাপতি পদ্মনাভ ঠাকুর এবং সংঘাধিপতি ভারতের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম