আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দু জনগোষ্ঠীর সদস্যদের জন্য ভারতের দরোজা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে বলেন, ‘আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যারা আফগানিস্তান ছেড়ে আসতে চাইবে তাদের ভারতে প্রত্যাবাসন করবো।’
আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে ভারত। একথা জানিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উন্নয়ন প্রকল্পের সহযোগিতা করা আফগান নাগরিকদের পাশে থাকবে ভারত।









