‘বন্ধু বাঁচাও’, পাচারকারীদের হাত থেকে বিজিবি সদস্যদের উদ্ধার করলো বিএসএফ

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ০০:৫৪আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৮:০৯

আসামের দক্ষিণ সালমারা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে সেখানকার ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। সাহায্যের আবেদনে সাড়া দিয়ে বিজিবি’র অন্তত তিন সদস্যকে তারা চোরাচালানকারীদের হাত থেকে রক্ষা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ মঙ্গলবার এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে বিএসএফ জানায়, ২২ আগস্ট রাত ৮টার দিকে তাদের বাহিনীর একটি বিশেষ টহল দল গুয়াহাটি ফ্রন্টিয়ারে বিজিবি সদস্যদের সহযোগিতা করে। কাঁটাতারের ওপারে ‘বন্ধু বাঁচাও’ বলে চিৎকার শোনার পর তারা এই উদ্যোগ নেয়। সাহায্যের আহ্বান শোনার পর বিএসএফ সদস্যরা টর্চ লাইট জ্বেলে শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। সেখানে তারা দেখতে পায়, বিজিবির তিন সদস্যকে বাংলাদেশি চোরাচালানকারীরা ঘিরে রেখেছে।

এতে আরও বলা হয়েছে, টহল দল দ্রুত কাঁটাতার পার হয়ে দুষ্কৃতকারীদের চ্যালেঞ্জ করে। বিএসএফ সদস্যদের আসতে দেখে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে সাতুকিড়বাড়ি গ্রামের দিকে পালিয়ে যায়।

সহযোগিতার জন্য বিজিবি সদস্যা বিএসএফকে ধন্যবাদ জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম