গিলানির মৃত্যুতে কাশ্মিরজুড়ে লকডাউন, মোড়ে মোড়ে তল্লাশি

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬

ভারত অধিকৃত কাশ্মিরের প্রভাবশালী নেতা সৈয়দ আলী শাহ গিলানির মৃত্যুতে উপত্যকায় জনসাধারণে চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার কাশ্মিরের যোগাযোগে স্থবিরতা নেমে আসে। নিরাপত্তার অজুহাতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে শ্রীনগরের হায়দারপোরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। তাকে কাশ্মিরের শহীদ কবরস্থনে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ করেন তার ছেলে নাসিম গিলানি। প্রশাসন নির্দিষ্ট জায়গায় কবর দেয় গিলানিকে।

নাসিম গিলানি বলেন, ‘পুলিশ বাবার লাশ জোর করে ছিনিয়ে নেয়। এ নিয়ে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাদের ইচ্ছে মতো স্থানে দাফন করেছে। আমাদের পরিবারের কোনও সদস্যকে থাকতে দেয়নি’।

কাশ্মির প্রশাসন জানিয়েছে, গিলানির মরদেহ নিয়ে বিক্ষোভ হওয়ার আশঙ্কায় দাফন করা হয়। দ্য প্রেস ট্রাস্ট ইন্ডিায় বলছে, ভারতবিরোধী বিক্ষোভের আশঙ্কা ছিল। এদিন শ্রীনগরের অধিকাংশ জায়গায় তল্লাশি চালাতে দেখা যায় নিরাপত্তা সদস্যদের। পরিস্থিতি অনেকেটাই থমথমে।

নিজের সমর্থকদের কাছে গিলানি ছিলেন কাশ্মিরের প্রধান স্বাধীনতাকামী নেতা। তার দিল্লির বিবেচনায় তিনি ছিলেন একজন বিচ্ছিন্নতাবাদী রাজনীতিক। এ অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। বুধবার তার মৃত্যুর পরপরই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

/এলকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান