করোনার চেয়ে প্রাণঘাতী নিপাহ ভাইরাস, মোকাবিলায় নামছে ভারত

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ১২ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বিরল এই ভাইরাসটি কোভিড-১৯ ভাইরাসের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী। স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘ দিন থেকেই আশঙ্কা করে আসছেন নিপাহ ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে মহামারি শুরু হতে পারে।

গত রবিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মৃত্যু হয় ছেলে শিশুটির। করোনাভাইরাসের মহামারিতে ভারতের এই রাজ্যটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৃত্যুর আগে আরও দুইটি হাসপাতালে চিকিৎসা নেয় শিশুটি। ফলে আরও শত শত মানুষ তার সংস্পর্শে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অন্তত ১১ জনের শরীরে ইতোমধ্যে লক্ষণ দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসের আগের সংক্রমণগুলো খতিয়ে দেখে জানিয়েছে, এতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত। যা করোনাভাইরাসে মৃত্যু হারের চেয়ে অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব প্রাদুর্ভাবে এই ভাইরাসটিকে মানুষ থেকে মানুষে ছড়াতে দেখা গেছে, ফলে ভাইরাসটি বিশ্ব জুড়ে মহামারি শুরু করতে পারে আশঙ্কা রয়েছে।’

ভারতের ওই শিশুটির সংস্পর্শে আসা অন্তত একশ’ মানুষকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৮ জনকে কেরালার একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সেকেন্ডারি কন্টাক্টগুলো পর্যবেক্ষণ করছেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের