উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানিপুর আসনের উপনির্বাচনে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। আগামী ৩০ সেপ্টেম্বরের এই উপনির্বাচনে বিজেপির হয়ে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল।

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র আইনি বিষয়ক উপদেষ্টা প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে ভোটে নামেন তিনি। তবে সেবার প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান।

ওই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিশাল জয় পান। টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হন তিনি। তবে নিজে প্রার্থী হওয়া নন্দীগ্রাম আসনে এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। আর সেকারণে মুখ্যমন্ত্রী থাকতে গেলে উপনির্বাচনে জয় নিয়ে ফিরতে হবে তাকে।

মমতার বিরুদ্ধে প্রার্থী হওয়া প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ২০১৪ সালে বাবুল সুপ্রিয়র অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দেন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম