মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

ভারতে একজন মডেলের চুল ভুলভাবে কাটায় দেশটির ভোক্তা আদালত একটি সেলুনকে ২ কোটি রুপি জরিমানা দেওয়ার রায় দিয়েছে। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। আট সপ্তাহের মধ্যে ওই ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ন্যাশনাল কনজ্যুমার ডিসপুটস রেড্রেসেল কমিশন (এনসিডিআরসি)।

ঘটনাটি ২০১৮ সালের ১২ এপ্রিলে দিল্লির মৌর্য হোটেলের। এক সাক্ষাৎকারের আগে হোটেলের সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন মডেল আশনা রায়। তার অভিযোগ ছিল, চুল যেভাবে কাটার নির্দেশ তিনি দিয়েছিলেন সেভাবে কাটা হয়নি। তিনি বলেছিলেন মাত্র ৪ ইঞ্চি ছোট করার জন্য কিন্তু হেয়ার ড্রেসার অনেক ছোট করে ফেলেন। অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহার করে চুলেরও ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন এই মডেল।

খবরে বলা হয়েছে, ওই মডেল তাল লম্বা চুলের কারণে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজ করতেন। কিন্তু চুল ছোট করার ফলে তাকে অনেক লোকসানের মুখে পড়তে হয়েছে।

দিল্লিভিত্তিক হোটেলটি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে এই রায় সম্পর্কে তাদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে, চুল সৌন্দর্যের প্রতীক। চুল নিয়ে তারা যথেষ্ট সচেতন। চুলের সঙ্গে নারীদের একটা আবেগ জড়িয়ে আছে। ওই মডেল চুলের সামগ্রীর বিজ্ঞাপন করেন। কিন্তু তার কথামতো চুল না কাটায় ওই মডেলের কাজ পেতে অনেক সমস্যা হয়েছে। সামগ্রিক পর্যবেক্ষণের পরই হোটেল কর্তৃপক্ষকে দুই কেটি রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কমিশন। সূত্র: আনন্দবাজার পত্রিকা ও বিবিসি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম