পদত্যাগের পরও দায়িত্বে থাকছেন নভোজিৎ সিং সিধু

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১২:৪০আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২:৪০

মন্ত্রিসভায় বিতর্কিত নিয়োগ নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চারনজিৎ সিং চান্নির সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন নভোজিৎ সিং সিধু। এরপর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়ে রাজ্যের কংগ্রেস সভাপতি হিসেবে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দায়িত্বে থাকার ঘোষণা দেন তিনি।

আগামী বছরের পাঞ্জাবের নির্বাচনের আগে প্রধান সেনাপতির পদত্যাগে সংকটে পড়ে পাঞ্জাব কংগ্রেস। তবে বৃহস্পতিবার ওই পদত্যাগপত্র প্রত্যাহার হওয়ায় আপাতত সংকট সামাল দেওয়া গেছে বলে মনে করছেন অনেকেই।

শুক্রবার দিল্লি পৌঁছানোর কথা রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চারনজিৎ সিং চান্নির। সেখানে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নভোজিৎ সিং সিধুর দাবি এবং এমএলএদের প্রত্যাশার সমন্বয় করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। ‘দলিত বিরোধী’ হিসেবে দীর্ঘদিন সমালোচিত হওয়ার পর কংগ্রেস পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একজন দলিত শিখকে মনোনীত করে দলটি।

এদিকে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা নভোজিৎ সিং সিধু আবেগের বশে গত মঙ্গলবার আকস্মিক পদত্যাগ করেন বলে দাবি করেছেন তার উপদেষ্টা।

গত মাসে চারনজিৎ সিং চান্নি দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিবর্তন আনা হয়। আর এনিয়েই মতবিরোধে জড়িয়ে পড়েন নভোজিৎ সিং সিধু। পরে কংগ্রেস আগামী বছরের নির্বাচন সামনে রেখে একটি প্যানেল গঠনে সম্মত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম