১০ মাসের শিশুকে তুলে আছাড় গৃহপরিচারিকার

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১৯:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:৪৯

মা-বাবার অনুপস্থিতিতে ১০ মাসের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন গৃহপরিচারিকার। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। রাজ্যের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচগ্রামের ওই ঘটনায় অভিযুক্ত গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা দেবাশিস দাস এবং তার স্ত্রী নবমিতা ভট্টাচার্য। পেশায় চিকিৎসক দেবাশিস। তিনি বাঁকুড়া জেলায় কর্মরত। তার স্ত্রী নবমিতাও সরকারি চাকরিজীবী। তারা তাদের ১০ মাসের মেয়েকে পরিচারিকার কাছে রেখে কাজে যেতেন। তবে কাজের লোক বাড়িতে সন্তানকে কেমন যত্নে রাখে, সেটি দেখতে সিসি ক্যামেরা লাগায় ওই দম্পতি। নজরদারির বিষয়টি অবশ্য জানা ছিল না পরিচারিকা কল্পনা সেনের। সর্বশেষ ওই সিসি ক্যামেরাতেই ধরা পড়ে কল্পনার নিষ্ঠুর নির্যাতনের দৃশ্য।

সম্প্রতি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই দম্পতির। ভিডিওতে দেখা গেছে, ১০ মাসের শিশুটিকে কোনও অজুহাত ছাড়াই নিয়মিত নির্যাতন করছে কল্পনা। তাকে মাথার ওপর তুলে ঘুরিয়ে বিছানার উপর সজোরে আছাড় মারতে দেখা গেছে তাকে। এমন দৃশ্য দেখে দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভিডিও ফুটেজ দেখে পুলিশ প্রথমে কল্পনাকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম