কাশ্মীরে সন্ত্রাসীর গুলিতে নিহত ১, পুলিশের বাঙ্কারে গ্রেনেড হামলা

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ০৪:২৯আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৫:৪৮

কাশ্মীরে পৃথক তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২ অক্টোবর) রাজধানী শ্রীনগরে সন্ত্রাসীদের গুলিতে একজন  নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এছাড়া অনন্তনাগের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি বাঙ্কারে ছোঁড়া হয় গ্রেনেড। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।  ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শ্রীনগরের কারা নাগর এলাকায় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে মোজিদ আহমদ গোজরি নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, রাত ৮টার দিকে আরেকজনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ শাফি দার নামের ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

দুটি ঘটনারই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, অনন্তনাগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সিআরপিএফ এর ৪০ ব্যাটালিয়নের একটি বাঙ্কারে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। তবে টার্গেট মিস হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম