করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেবে ভারত

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১৯:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৯:২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নাগরিকের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছে দেশটির শীর্ষ আদালত। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে এই আদেশ দেওয়া হয়েছে।

সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনা মহামারিতে ৪ লাখ ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যা অন্তত দশগুণ বেশি হতে পারে।

সোমবার বিচারপতি এমআর শাহ বলেন, আবেদনের এক মাসের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই অর্থ প্রদান করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপণায় দক্ষতা আনতে ২০০৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর করে ভারত। এতে কৌশলগত প্রস্তুতি, সক্ষমতা তৈরি, জীবনহানি, আহত কিংবা ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আইনটিতে বলা হয়েছে দুর্যোগে কেউ প্রাণ হারালে ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হবে। তবে আদালত বিবেচনা করে এই পরিমাণ বাড়াতে বা কমাতে পারে।

ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী নির্দেশনা অনুযায়ী করোনায় মৃতদের পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই তহবিল যোগাবে রাজ্য সরকার। তবে অন্তত দুইটি রাজ্য কেরালা এবং রাজস্থান জানিয়েছে এই তহবিল যোগাতে গেলে করদাতাদের ওপর চাপ পড়বে আর এই অর্থ কেন্দ্রীয় সরকারের দেওয়া উচিত।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম