আফগানরা জানে কে তাদের ভালো বন্ধু: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ০০:০৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:০৩

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের মানুষ জানে ভারত ও পাকিস্তানের মধ্যে কে তাদের ভালো বন্ধু। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ভারত গত এক দশকে কতটা সাহায্য করেছে সেটি তাদের জানা আছে।

তিনি বলেন, আফগান জনগণ জানে যে ভারত তাদের জন্য কি করেছে এবং তাদের কেমন বন্ধু ছিল। একই সময়ে পাকিস্তান তাদের জন্য যা করেছে তা ভারতের থেকে আলাদা।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গণি সরকারে ভারতের ব্যাপক প্রভাব ছিল। তখন দিল্লি ও কাবুলের মধ্যে গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল।

২০১৯-২০ অর্থবছরে ভারত ও আফগানিস্তানের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। ভারত ২০১৭ সালে চাবাহার বন্দর শুরু করতে সাহায্য করেছিল। একই বছর ইন্ডিয়া-আফগানিস্তান ফাউন্ডেশন (আইএএফ) প্রতিষ্ঠা করেছিল যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বৈজ্ঞানিক, শিক্ষাগত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করে।

জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের জন্য যা করেছে তার ওপর ভিত্তি করে আফগান জনগণ বুঝতে পারবে, কারা তাদের ভালো বন্ধু ছিল। 

তিনি বলেন, ভারত ও চীনের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি হওয়ার প্রতিযোগিতা স্পষ্ট। ফলে একটি বহুমুখী এশিয়া ছাড়া বহুমুখী বিশ্বের অস্তিত্ব থাকতে পারে না। আগামী ৭৫ বছরে, ভারত ও চীন বিশ্বের প্রধান শক্তিগুলির মধ্যে থাকবে। সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম