২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন প্রয়োগের সুপারিশ: এনডিটিভি

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৫:০২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫:০২

ভারত বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাক্সিন ২ থেকে ১৮ বছর বয়সীদের প্রয়োগ শুরুর সুপারিশ করেছে একটি বিশেষজ্ঞ প্যানেল। মঙ্গলবার এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

নির্দিষ্ট বয়সসীমার শিশুদের কোভ্যাক্সিন প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। অনুমোদন পেলে এটি হবে শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। গত আগস্টে জাইডাস ক্যাডিলার তিন ডোজের ডিএনএ টিকা প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পায়।

শিশুদের জন্য অনুমোদন পেতে যাওয়া সম্ভাব্য তৃতীয় টিকা হতে যাচ্ছে সেরাম ইনস্টিটিউটের নোভাভ্যাক্স। গত মাসে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এই টিকাটি সাত থেকে ১১ বছর বয়সীদের ওপর পরীক্ষার অনুমোদন দেয়।

গত সপ্তাহে ভারত বায়োটেক জানায় দুই থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন প্রয়োগের অনুমোদন পেতে ট্রায়ালের সব তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রায় ৯৬ কোটি ডোজ টিকা প্রয়োগের পর ভারত এখন শিশুদের টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছে।

দিল্লির এআইআইএমএস’র প্রধান ড. রনদীপ গুলেরিয়া বলেছেন, শিশুদেরও টিকা প্রয়োগ প্রয়োজন কারণ মহামারি থেকে বের হওয়ার এটাই একমাত্র উপায়। এই মাসের শুরুতে ভারতের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ড. এনকে অরোরা বলেন যেসব শিশুর অন্য মারাত্মক অসুস্থতা রয়েছে তারা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পারে। পরে অন্য শিশুদের টিকা দেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক