কেরালায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৬:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:৫৭

ভারতের কেরালায় ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল।

বন্যা বিভিন্ন শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। কোত্তিয়াম জেলায় স্রোতে ভেসে গেছে বহু বাড়িঘর। সেখানকার একটি বাড়ি স্রোতে ভেসে গেলে ৭৫ বছরের দাদি এবং তিন শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন রাজ্যের ক্ষমতাসীন সিপিএম সরকারকে দায়ী করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির দাবি, সরকার যথাসময়ে ব্যবস্থা নেয়নি। তবে এমন অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।

কোত্তিয়াম জেলার একটি ফুটেজে দেখা গেছে, বাসের মধ্যে পানি ঢুকে পড়ার পর যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

কোল্লামসহ অন্য উপকূলীয় শহরের বেশ কিছু সড়ক ভেসে যাওয়ায় এবং গাছ উপড়ে পড়ায় আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে মাছ ধরার নৌকা।

মাটি, পাথর এবং পড়ে যাওয়া গাছ সরিয়ে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। রাজ্যের বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।

কেরালায় ভারী বৃষ্টিপাতে বন্যা, ভূমি ধস অস্বাভাবিক কিছু নয়। এক সময় রাজ্যটিতে বন্যার প্রাকৃতিক রক্ষাকবচের কাজ করেছে জলাভূমি ও লেক। তবে নগরায়নের কারণে এসব রক্ষাকবচ হারিয়ে যাওয়ায় দুর্যোগ বেড়েছে।

২০১৮ সালে ভয়াবহ বন্যায় কেরালায় প্রায় চারশ’ মানুষের মৃত্যু হয়। বাস্তুচ্যুত হয়ে পড়ে ১০ লাখেরও বেশি মানুষ। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম