৭০ বছর বয়সে সন্তানের জন্ম

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ২২:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২২:১৩

অলৌকিক ঘটনায় বিশ্বাস নেই? তাহলে ৭০ বছর বয়সে সন্তান জন্মদানের ঘটনা ব্যাখ্যা করবেন কিভাবে? যে বয়সে অনেকেই নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত থাকেন সেই বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ভারতের গুজরাটের এক নারী।

প্রায় এক মাস আগে গুজরাটের কুচ জেলার ওই নারী সন্তানের জন্ম দেন। আইভিএফ প্রক্রিয়ায় গর্ভ ধারণ করেন তিনি। তবে ভুজ শহরের কাছে এই প্রক্রিয়া হয়ে ওঠে বিরাট চ্যালেঞ্জের। জিভুবেন বালাবাই রাবারি নামের ওই নারীর অদম্য ইচ্ছায় সফলতা পান তারা।

নিজের বয়স প্রমাণের কোনও নথি নেই মোরা গ্রামের বাসিন্দা জিভুবেন বালাবাই রাবারির। আইভিএফ প্রক্রিয়ায় সন্তান নিতে আগ্রহী হওয়ার কথা প্রথম যখন চিকিৎসকদের জানান তিনি তখন নিজের বয়স ৬৫ থেকে ৭০ বলে দাবি করেন তিনি। বিয়ের প্রায় ৪৫ বছরের মাথায় প্রথম সন্তান নিলেন ওই দম্পতি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এই বয়সে সন্তান নেওয়ার ঝুঁকি সম্পর্কে জিভুবেনকে বোঝান তারা। তবে সন্তান পেতে মরিয়া ছিলেন তিনি। গাইনোকোলোজিস্ট ডা. নরেশ বানুশালি বলেন, ‘আমরা প্রথমে ওষুধ দিয়ে তার মাসিক চক্র নিয়মিত করি। পরে বয়সের কারণে সরু হয়ে যাওয়া ইউট্রাস প্রসারিত করা হয়। পরে তার ডিম্বাণু নিষিক্ত করে ইউট্রাসে প্রতিস্থাপন করা হয়।’

দুই সপ্তাহ পর সনোগ্রাফি করে অবাক হয়ে যান চিকিৎসকেরা। স্বাভাবিক গতিতে বাড়তে থাকে নবজাতকের ভ্রুণটি। নির্দিষ্ট সময় পর তারা ভ্রুণের হার্টবিট শুনতে পান।
জিভুবেন বালাবাই রাবারির বড় কোনও সমস্যা না থাকলেও বয়স জনিত জটিলতার কথা চিন্তা করে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি। পরে মা এবং নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম