প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলায় পুলিশ সদস্যদের নোটিস

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ০৩:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৩:৫৭

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেলফি তোলায় দেশটির একদল নারী পুলিশ সদস্যকে নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়ে এই নোটিস জারি করেন লখনউয়ের পুলিশ কমিশনার ধ্রুবকান্ত ঠাকুর।

উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে মৃত এক দলিত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার লখনউ থেকে আগ্রার উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। লখনউ-আগ্রা এক্সপ্রেস ওয়েতেই তাকে আটকে দেয় পুলিশ। আর সেখানেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। বিনা মাস্কেই সেলফি নিতে দেখা যায় বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যকেও।

বিকেলে লখনউ পুলিশ জানায়, ১৪৪ ধারা ভেঙে পাঁচ জনের বেশি একসঙ্গে যাওয়ার কারণেই প্রিয়াঙ্কার গাড়ি আটকানো হয়। সূত্রের খবর, এই অবস্থায় কংগ্রেস নেত্রীর সঙ্গে উর্দিধারীদের সেলফি পুলিশি আচরণবিধি লঙ্ঘন করেছে কি না সে বিষয়ে লখনউয়ের ডেপুটি উপ পুলিশ কমিশনারকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশার।

এদিকে সেলফি তুলে নারী পুলিশ সদস্যদের বিপাকে পড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘আমার সঙ্গে সেলফির এই ছবি যোগী প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে। সেজন্যই নারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার সঙ্গে ছবি তোলা যদি অপরাধ হয়, তাহলে আমাকেই শাস্তি দিন। এই মেধাবী ও বিশ্বস্ত পুলিশ সদস্যদের ক্যারিয়ার নষ্টের কোনও মানে হয় না।’

প্রসঙ্গত, ২৫ লাখ রুপি চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে দলিত পরিবারের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছিল আগ্রার জগদীশপুরা থানার পুলিশ। মঙ্গলবার পুলিসি হেফাজতেই তার মৃত্য হয়। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বুধবার লখনউ যান প্রিয়াঙ্কা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম