ত্রিপুরায় তৃণমূল এমপির ওপর হামলা

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৬:১৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৬:১৩

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এমপি সুস্মিতা দেবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। তৃণমূল এমপি অভিযোগ করেছেন, দলের রাজনৈতিক প্রচারে অংশ নেওয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী আহত হয়েছেন হামলায়। তিনি এজন্য কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

ত্রিপুরায় তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি দেখাশোনার দায়িত্বে রয়েছেন সুস্মিতা দেব। শুক্রবার ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির কর্মীদের সঙ্গে ছিলেন।

ঘটনার ফুটেজে দেখা গেছে, একটি নীল রঙের এসইউভি গাড়িতে থাকা তৃণমূল কংগ্রেসের নির্বাচনি প্রতীক ও ছাদে লাগানো লাউডস্পিকার একাধিক আঘাতে বিধ্বস্ত।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে, আমতলী বাজারে দেড়টার দিকে সুস্মিতা দেব ও দলের দশজন কর্মীর ওপর হামলা চালায় বিজেপি’র কর্মীরা। দুষ্কৃতকারীরা গাড়ি ভাঙচুর, তৃণমূলের কর্মীদের শারীরিকভাবে আঘাতএবং নারী কর্মীদের হয়রানি করেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, দলের কর্মীদের মোবাইলসহ বেশ কিছু সরঞ্জাম চুরি করা হয়েছে। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম