পাকিস্তানের জয় উদযাপন, মামলার মুখে কাশ্মিরি শিক্ষার্থীরা

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৬:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:০৬

কঠোর সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলার মুখে পড়েছে ভারত শাসিত কাশ্মিরের বেশ কিছু মেডিক্যাল শিক্ষার্থী। গত রবিবার টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদযাপন করায় এসব মামলার মুখে পড়েছে শিক্ষার্থীরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শ্রীনগর মেডিক্যাল কলেজ এবং শেরে কাশ্মির ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সের (এসকেআইএমএস) গার্লস হোস্টেলের নারী শিক্ষার্থীরা পাকিস্তানের জয়ে উল্লাস করছে এবং পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

জম্মু ও কাশ্মিরের পিউপিল’স কনফারেন্সের নেতা সাজাদ লোন বলেছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি কঠোরভাবে ভিন্নমত পোষণ করি। আপনাদের যদি মনে হয় তারা যথেষ্ট দেশপ্রেমিক নয়, কারণ তারা অন্য দলের জয় উদযাপন করে, তাহলে তাদের বোঝাতে আপনাদের উপযুক্ত সাহস থাকা উচিত। শাস্তিমূলক ব্যবস্থা কাজে আসবে না। অতীতেও কাজে আসেনি।’

সরকারি সূত্রের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, দুটি আলাদা থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার শ্রীনগরের করণনগর ও সৌরা থানায় এসব মামলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের সময় চলা ওই উদযাপনে শ্রীনগর এবং কাশ্মিরের আরও কয়েকটি অংশে আতশবাজি পোড়াতে দেখা যায়। ২০১৯ সালের পর প্রথমবারের মতো তিন দিনের সফরে জম্মু ও কাশ্মির গেছেন অমিত শাহ।

শেরে কাশ্মির ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা অনুসন্ধানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে।

এক কর্মকর্তা বলেন, ‘ইনস্টিটিউটের অভ্যন্তরে উদযাপন হওয়ার কোনও ইঙ্গিত নেই। তারপরও আমরা এটি খতিয়ে দেখছি।’ এদিকে পুলিশ জানিয়েছে, ভিডিও বিশ্লেষণ করে পাকিস্তানের জয় উদযাপন করা শিক্ষার্থীদের শনাক্ত করা হচ্ছে।

অন্যদিকে শ্রীনগরের পঞ্চায়েত সদস্যদের উদ্দেশে অমিত শাহ বলেছেন, তিনি চান কাশ্মিরের তরুণেরা ভারতীয় টিমের সদস্য হোক। সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার তাগিদ এলেও সরকার এর বদলে কাশ্মিরের তরুণদের সঙ্গে কথা বলতে চায়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম