জম্মু-কাশ্মিরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১০

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৬:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:৫৫

ভারতের জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘট্নায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের দুর্ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি মিনি বাস কাশ্মিরের থাতরি থেকে দোদা জেলায় যাওয়ার পথে খাদে পড়ে হতাহত হন যাত্রীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী ওই বাসটি কাশ্মিরের থাতরি এলাকা থেকে দোদা শহরে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী বাহিনী। দুর্ঘটনা কীভাবে ঘটলো তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। অনুসন্ধানে নেমেছে প্রশাসন।

নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় জানান, ‘জম্মু-কাশ্মিরের দোদার থাতরি কাছে দুর্ঘটনা ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করি’।

নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে হতাহতদের সাহায্যে স্থানীয় প্রশাসনকে সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। 

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের