মোদি ২৪ ক্যারেটের সোনা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ২১:৩৪আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:৩৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২৪ ক্যারেটের সোনা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

রাজনাথ সিং বলেন, ‘বিগত ২০ বছরের যাত্রাপথে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন তা দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতৃত্ব এবং যথাযোগ্য সরকার তৈরির ক্ষেত্রে এটি একটি কেস স্টাডি হতে পারে।’

তিনি বলেন, মহাত্মা গান্ধীর পরে মোদিই সম্ভবত একমাত্র নেতা যিনি ভারতীয় সমাজ এবং এর মনস্তত্ত্ব সম্পর্কে গভীর ধারণা রাখেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আসল নেতৃত্বকে তার সততা ও উদ্দেশ্য দিয়েই চেনা যায়। এই দুই-এর পাশাপাশি নরেন্দ্র মোদি হলেন খাঁটি ২৪ ক্যারেট সোনা।’

তিনি বলেন, ‘যদি আমরা নরেন্দ্র মোদির ২০ বছরের সফর দেখি তাহলে দেখা যাবে এই সময়কালে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি। যেভাবে তিনি পরিস্থিতি মোকাবিলা করেছেন সেটি অবশ্যই যে কোনও ম্যানেজমেন্ট স্কুলের পঠনযোগ্য কেস স্টাডি হতে পারে। কীভাবে একজন সফল নেতা হওয়া যায় এবং দক্ষ সরকার গঠন করার যায়, মোদিজি তার উদাহরণ।’

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবদানের কথাও উল্লেখ করেন রাজনাথ সিং। 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়' উন্নত রাস্তা তৈরি এবং শহরের সঙ্গে গ্রামকে সংযুক্ত করার ক্ষেত্রে বাজপেয়ীর অবদানের কথা স্মরণ করেন তিনি। সূত্র: এবিপি, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম