পাটনায় মোদির জনসভাস্থলে বিস্ফোরণ: ৪ আসামির মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ২৩:৪৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২৩:৪৬

২০১৩ সালে পাটনায় নরেন্দ্র মোদির জনসভাস্থলে বিস্ফোরণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। পাটনার গান্ধী ময়দানে ওই বিস্ফোরণে ছয় জন নিহত এবং আরও ৮৯ জন আহত হয়। এই মামলায় আরও পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের দুই জনকে যাবজ্জীবন, দুই জনকে দশ বছর করে এবং এক জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত।

২০১৩ সালের ২৭ অক্টোবর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে বিস্ফোরণ ঘটে। সেদিন ওই ময়দানে হুঙ্কার র‍্যালি আয়োজন করে বিজেপি। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ২০১৪ সালের নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি সেখানে ভাষণ দেন। তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগে সেখানে বিস্ফোরণ ঘটে। এছাড়া সেদিন পাটনা রেল স্টেশনেও বিস্ফোরণ হয়।

পরে তদন্তে জানা যায় নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (এসআইএমআই) এবং ইন্ডিয়ান মুজাহিদিন ওই বিস্ফোরণ ঘটায়।

গত সপ্তাহে ওই বিস্ফোরণে অভিযুক্ত দশ জনের মধ্যে নয় জনকে দোষী সাব্যস্ত করে এনআইএ’র বিশেষ আদালত। প্রমাণের অভাবে খালাস পায় আরেক অভিযুক্ত।

এনআইএ’র আইনজীবী এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর লালন প্রসাদ সিং জানিয়েছেন তারা ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাদের একজন শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে পাঠানো হয়। অন্যদের বিচার শুরু হয় বিশেষ আদালতে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম