বিজেপি পরিবারকেন্দ্রিক দল নয়, কংগ্রেসকে কটাক্ষ মোদির

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ০৭:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৭:২৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী কংগ্রেস পার্টিকে কটাক্ষ করে বলেছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কোনও পরিবারকেন্দ্রিক দল নয়। এটি সেবা, সংকল্প ও সমর্পণে বিশ্বাস করে। রবিবার দলের জাতীয় নির্বাহী কমিটির অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এখবর জানিয়েছে।

উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। এই বিষয়ে নয়া দিল্লিতে বৈঠকে বসে বিজেপির জাতীয় নির্বাহী কমিটি। বৈঠকে মোদি বলেন, পৃথিবীর অন্যান্য দেশ ভারতে এগিয়ে রাখে আমার জন্য নয়, দলীয় কর্মীদের প্রতি মানুষের বিশ্বাসের জন্য। তাই এভাবেই মানুষের সঙ্গে থাকুন।

নাম উল্লেখ না করে কংগ্রেস ও গান্ধী পরিবারকে কটাক্ষ করে মোদি বলেন, মানুষের প্রতি সেবাই ধর্ম হওয়া উচিত। আর সেটাই করে বলে বিজেপির প্রতি মানুষের বিশ্বাস আছে। সেবা, সংকল্প ও সমর্পণ এই তিন মন্ত্রে বিশ্বাসী বিজেপি, কোনও পরিবারকে কেন্দ্র করে বিজেপি চলে না।

তিনি আরও বলেন, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, সেইসব রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে বুঝেছি তারা যথেষ্ট আশাবাদী। মানুষের জন্য কাজ করেছে, তাই নির্বাচনে বিজেপির পক্ষেই থাকবে মানুষ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম