আসামে দুই নারী সাংবাদিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮:১৯

ভারতে ধর্মীয় সংক্রান্ত ভুয়া খবর প্রচারের অভিযোগে দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাঁ’কে সোমবার দুপুর ১২টার দিকে গ্রেফতার করে আসামের পুলিশ। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর সোমবার আটক করা হয়। স্বর্ণা ঝাঁ টুইটারে দাবি করেছেন, তারা কোনও সাম্প্রদায়িক উসকানি দেননি। সম্প্রতি এই দুই সাংবাদিক টুইটারে ধর্মীয় সংক্রান্ত যেই পোস্ট করেছে, তা সত্য নয় বলেও জানিয়েছে ত্রিপুরা পুলিশ। সমৃদ্ধি সাকুনিয়ার টুইট ঘিরেই মামলা হয়েছে বলে জানা গেছে।  

তারা দুজনই এইচডব্লিউ নেটওয়ার্কের সাংবাদিক। দুই সাংবাদিকের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী পীজূস বিশ্বাস বলেন, তাদের জামিনে মুক্ত করাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। এনডিটিভি জানিয়েছে, দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ২১ নভেম্বর ডেকে পাঠিয়েছে পুলিশ।

খবরে জানা গেছে, চলতি বছরের অক্টোবরে ত্রিপুরার সহিংসতায় বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। 

সূত্র : এনিডিটিভি

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি