সড়ক দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৫ আত্মীয় নিহত

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ১২:০২আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২:০২

ভারতের বিহার রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তার শ্যালক ও পি সিং ও অন্যরা। ও পি সিং একজন আইপিএস কর্মকর্তা। তিনি হরিয়ানার এডিজিপি হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, ও পি সিং এর বোন সোমবার পাটনায় মারা যান। একই দিন তার শেষকৃত্য সম্পন্ন হয়। বুধবার সকালে তাদের পরিবারের সদস্যরা জামুই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এসইউভি গাড়িটির চালক ঘুমিয়ে পড়লে সিকান্দ্রা-শেখপুরা সড়কে বাহনটি এলপিজি গ্যাস বহনকারী একটি ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন ও পি সিংয়ের শ্যালক লালজিত সিং, অমিত শেখর সিং, রামচন্দ্র সিং, ডি জি কুমারি এবং গাড়িটির চালক প্রিতম কুমার। দুর্ঘটনায় আহত চার জনকে চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিহারের মন্ত্রী এবং সুশান্ত সিং রাজপুতের আত্মীয় নিরাজ সিং বাবলু জামুই ছুটে যান।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এই মৃত্যু নিয়ে ভারতে ব্যাপক তোলপাড় হয়।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী