ভারত ও চীন সম্পর্ক খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে: এস জয়শঙ্কর

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭:৪১

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও চীন নিজেদের সম্পর্কে খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ হিসেবে তিনি অভিযোগ করেন, বেইজিং চুক্তি ভঙ্গের একাধিক পদক্ষেপ নেওয়ার পরও কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেয়নি। দ্বিপাক্ষিক সম্পর্ক কোথায় নিতে চায় সেই প্রশ্নের উত্তর চীনের নেতৃত্বকেই দিতে হবে বলে দাবি করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে ‘গ্রেটার পাওয়ার কম্পিটিশন: দ্য ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে এবং এতে কোনটা ঠিক হচ্ছে না তা চীন জানে না। আমার কাউন্টারপার্ট ওয়াং ই’র  সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। আপনারা প্রত্যক্ষ করেছেন, আমি স্পষ্টভাবে বলেছি, যৌক্তিকভাবে বুঝিয়েছি স্পষ্টতার কোনও ঘাটতি নেই, ফলে তারা যদি এটা শুনতে চায় তাহলে নিশ্চিতভাবে আমি তাদের শুনিয়ে দেবো।’

পূর্ব লাদাখে চীনের সঙ্গে সেনা সংঘাতের দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সম্পর্কের মধ্যে বিশেষ খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ, তারা চুক্তিভঙ্গের একঝাঁক পদক্ষেপ নিয়েছে, যার জন্য তারা এখনও কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও দেয়নি। আর সেই কারণে তারা আমাদের সম্পর্ক কোথায় নিতে চায় তা পুনর্বিবেচনা করতে হচ্ছে, কিন্তু সেই উত্তর তাদেরই দিতে হবে।’

পানগং লেক এলাকায় সহিংস সংঘাতের পর গত বছরের মে মাসে পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। উভয় পক্ষই পর্যায়ক্রমে ওই এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বাড়ায়।

ওই উত্তেজনার জেরে গত বছরের জুনে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সহিংসতায় জড়ায় দুই দেশের সেনারা। কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষ পানগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু করে।

 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম