বিয়েবাড়িতে কফি মেশিনে বিস্ফোরণ, প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ১৫:২৬আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫:২৬

ভারতের পশ্চিমবঙ্গে এক বিয়েবাড়িতে কফি মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাতে রাজ্যের সিউড়ির লম্বোদরপুরে এই ঘটনা ঘটে। এতে স্বপন দাস (৫০) নামের একজন আমন্ত্রিত অতিথির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিউড়ির শেহাড়াপাড়ার বাসিন্দা স্বপন লম্বোদরপুরে একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন। রাতে সেখান থেকে সাইকেল নিয়ে বের হওয়ার সময় আচমকা কফি মেশিনটি ফেটে যায়। আহত হন স্বপন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহতের বন্ধু মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, ‘ও বিয়েবাড়িতে নিমন্ত্রিত হিসেবে গিয়েছিল। সাইকেল নিয়ে বের হতে যাচ্ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে ওর বুকে কফি মেশিনের একটা অংশ ঢুকে যায়। ও একটা চায়ের দোকান চালাতো। বাড়িতে ওর মেয়ে ও স্ত্রী আছেন। স্ত্রী মানসিক ভারসাম্যহীন। এখন পুরো পরিবারটা চরম খারাপ অবস্থার মধ্যে পড়ে গেলো।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম