শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারছেন না ভারতের ১২ বিরোধী আইনপ্রণেতা

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৭:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৩৬

রাজ্যসভায় বিশৃঙ্খল আচরণের কারণে শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না ভারতের ১২ বিরোধী আইনপ্রণেতা। এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের দোলা সেন ও শান্তা ছেত্রীসহ কংগ্রেসের ৬, শিবসেনার ২, একজন সিপিআই ও একজন সিপিএসের আইনপ্রণেতা রয়েছেন।

সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা অধিবেশনে বিশৃঙ্খল আচরণের জন্য ১২ আইনপ্রণেতা শীতকালীন অধিবেশনের বাকী অংশে যোগ দিতে পারবেন না।

প্রসঙ্গত, গত বর্ষা অধিবেশনের শেষ দিনে অর্থ্যাৎ গত ১১ আগস্ট রাজ্যসভায় বিক্ষোভ করেন বিরোধী আইনপ্রণেতারা। বিক্ষোভ থামাতে এলে সংসদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিরোধী আইনপ্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই রাজ্যসভার চেয়ারম্যানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে দিয়েই সোমবার তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।

সরকারের এক নোটিশে বলা হয়েছে, এই আইনপ্রণেতারা নিজেদের দায়িত্বের প্রতি চরম অবহেলা, সংসদের নিয়মের অপব্যহার জন্য কঠোর নিন্দা জানানো হচ্ছে। তাদের নজিরবিহীন অসদাচরণে হাউজের কাজে বাধা সৃষ্টি হয়।

বরখাস্তরা হলেন, দোলা সেন এবং শান্তা ছেত্রী, এলামারাম করিম (সিপিএম), বিনয় ভিসওয়াম (সিপিআই), ফুলো দেবী নিতম, রিপুন বোরা, ছায়া বর্মা, রাজামনী প্যাটেল, অখীলেশ প্রসাদ সিং, সৈয়দ নাসির হুসেন (কংগ্রেস), প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই (শিবসেনা)।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম