পরবর্তী ১২ ঘণ্টায় ঘনীভূত হবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১০:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ নাগাদ ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল এটি ভারতের অন্ধ্র প্রদেশের উত্তর এবং উড়িষ্যার উপকূলে পৌঁছাতে পারে।

ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপাটনাম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে নিম্নচাপটি তৈরি হয়। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

শুক্রবার সকালে এটি বঙ্গোপসাগরের সংলগ্ন দক্ষিণপশ্চিমে গভীর নিম্নচাপে পরিণত হয়। আইএমডি জানিয়েছে, পরবর্তী ১২ ঘণ্টায় এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।

এর প্রভাবে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারি থেকে তীব্র ভারি বৃষ্টিপাত হতে পারে। আইএমডি জানিয়েছে, এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হতে পারে।

ইতোমধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদের বিরুপ প্রভাব এড়াতে নির্দেশনা জারি করেছে উড়িষ্যা সরকার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর ২৬৬টি টিম প্রস্তুত রাখা হয়েছে। উড়িষ্যা উপকূলে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম