বিদ্রোহী ভেবে ৬ বেসামরিককে গুলি করে হত্যার পর নাগাল্যান্ডে উত্তেজনা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১১:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:৩৩

ভারতের উত্তর-পূর্ব রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেখানে। একে দুঃখজনক ঘটনা অ্যাখ্যা দিয়েছেন রাজ্য মুখমন্ত্রী নেফিউ রিও।

রবিবার ভোরে মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এলাকাবাসীর দাবি, বিদ্রোহী ভেবে সাধারণ শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছে। যদিও নিরাপত্তা বাহিনীর ওপরে পাল্টা হামলা চালানোরও অভিযোগ ওঠেছে। তবে স্থানীয় গ্রামবাসীর দাবি নিহতরা নির্দোষ। প্রতিদিনের মতো তিরু থেকে কাজ শেষে পিক আপে করে ফিরছিলেন তারা। সেখানে কয়লা ক্ষেত্রে কাজ করতেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তিরুর একটি কয়লা স্থাপনা থেকে পিক আপ ভ্যানে করে তারা নিজেদের গ্রামে ফিরছিলেন। সেই সময় গাড়ি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। পিক আপ ভ্যানে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের (এনএসসিএন) বিদ্রোহীরা ছিল বলে ধারণা করেছিল নিরাপত্তা বাহিনী।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ঘটনার প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে  উত্তেজিত জনতা। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। আত্মরক্ষার্থে অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা সদস্যরা আবারও গুলি চালায়। দু’পক্ষের সংঘাতে এক জওয়ান নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মন জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টুইটারে বলেন, ‘মনের ওটিঙে যে দুর্ভাগ্যজনক ঘটনায় সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উচ্চপর্যায়ের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত করবে এবং আইন মোতাবেক বিচার পাবেন মানুষ। সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।'

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম