এখনও জানা যায়নি জেনারেল বিপিন ও তার স্ত্রীর অবস্থা

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫২

এখনও জানা যায়নি ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুবালা রাওয়াতের অবস্থা। বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে তাদেরকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। কিন্তু সুনির্দিষ্টভাবে বিপিন দম্পতির অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও জেনারেল বিপিনের বাসায় গেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হেলিকপ্টার বিধ্বস্তের পর বর্তমান অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানাতে তার বাসায় যান তিনি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে  বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা, তার প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, আহতদের ওয়েলিংডন ঘাঁটির সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জেজে সিং সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতোটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম