কাশ্মিরে হামলায় ২ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২১:৪০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বান্দিপোরা জেলায় পুলিশের একটি দলের ওপর হামলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় টহল দলের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বান্দিপোরার গুলশান চকে এই হামলা হয়। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছেন এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় গুরুতর আহত হয় দুই পুলিশ সদস্য। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

কাশ্মির জোন পুলিশের এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘বান্দিপোরার গুলশান চক এলাকা পুলিশের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এই সন্ত্রাসের ঘটনায় দুই পুলিশ সদস্য মোহাম্মদ সুলতান ও ফয়েজ আহমেদ প্রথমে আহত হন। পরে তারা শহীদ হন। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’

হামলার নিন্দা জানিয়ে কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট বার্তায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম