মধ্যরাতে মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২১, ১০:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৮:১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক নিয়ে তোলপাড়। শনিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে হ্যাক্ড হয় মোদির টুইটার অ্যাকাউন্ট। এরপর সেই অ্যাকাউন্ট থেকে বার্তা ছড়ানো হয়, দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। এমন পরিস্থিতিতে রাতেই রহস্যের উদঘাটনে নামেন বিশেষজ্ঞরা।

মোদির টুইটারে থেকে জানানো হয়, সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। তা দেশবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। দ্রুত উদঘাটনে নামেন সাইবার বিশেষজ্ঞরা। কিছুক্ষণের পর অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয় বলে দাবি করা হয়।

অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় এ ধরনের বার্তা

প্রধানমন্ত্রীর মোদির পক্ষ থেকে টুইট করে লেখা হয়, ‘স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী মোদির টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আপস করতে হয়েছে। এরপর অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকেও এই ঘটনাটি বিস্তারিতভাবে জানানো হয়েছে। অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় জড়িত কারা তা এখনও জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম